Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

জমি ফেরত পেলেন মোদির বন্ধু

দখল হওয়া জমি ফিরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কুলের বন্ধু আসগর আলি বোহরা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের নির্মাণ সংস্থার বিরুদ্ধে আসগরের জমি দখলের অভিযোগ ওঠে।

জমি ফেরত পেলেন মোদির বন্ধু
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: দখল হওয়া জমি ফিরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কুলের বন্ধু আসগর আলি বোহরা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের নির্মাণ সংস্থার বিরুদ্ধে আসগরের জমি দখলের অভিযোগ ওঠে। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেকথা জানান আসগর। এরপরই মঙ্গলবার বেহাত জমি ফেরত পেলেন থানের মীরা রোডের বাসিন্দা আসগর। আসগরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথাও জানিয়েছেন বিধায়ক নরেন্দ্র মেহতা। মোদির সঙ্গে আসগরের সাক্ষাতের পরেই জমি ফেরাতে প্রশাসনের তৎপরতা শুরু হয়। অভিযুক্ত দুই কোম্পানির কর্তপক্ষকে ডেকে পাঠায় মীরা-ভায়ান্দর পুরসভা। বিধায়ক মেহতা জানান, বিতর্কিত জমিটি ছেড়ে দিচ্ছে তাঁর নির্মাণ সংস্থা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ