Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোট প্রচারে আরও ৪ দফায় পশ্চিমবঙ্গে আসছেন মোদি

নির্বাচনি প্রচার করতে আরও চার দফায় রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজ্যে আট থেকে ১০টি বিধানসভা এলাকায় নির্বাচনি সমাবেশ করতে পারেন। এর মধ্যে অন্যতম হল মতুয়া প্রভাবিত বনগাঁ।

ভোট প্রচারে আরও ৪ দফায় পশ্চিমবঙ্গে আসছেন মোদি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনি প্রচার করতে আরও চার দফায় রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজ্যে আট থেকে ১০টি বিধানসভা এলাকায় নির্বাচনি সমাবেশ করতে পারেন। এর মধ্যে অন্যতম হল মতুয়া প্রভাবিত বনগাঁ। 

Advertisement

রাজনৈতিক সূত্রের দাবি, আগামী ১৯ এপ্রিল ফের রাজ্যে যেতে পারেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিলও তিনি বাংলায় একাধিক ভোট সমাবেশ করবেন। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের যে সম্ভাব্য সূচি পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচনের দিনও নরেন্দ্র মোদি বাংলাতেই থাকবেন। পরবর্তী এই চার দফার নির্বাচনি প্রচারে প্রধানমন্ত্রী কৃষ্ণনগর উত্তর, মথুরাপুর, হাওড়া, বনগাঁর মতো একাধিক বিধানসভা কেন্দ্রে সভা করতে পারেন। এখনও পর্যন্ত মোট চার দফায় বাংলায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই চার দফায় তিনি বাংলার মোট আট জায়গায় সভা করেছেন। অন্যদিকে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপির বুথ কর্মীদের সমাবেশ করেন মোদি। এই দলীয় কর্মসূচির পোশাকি নাম ‘মেরা বুথ সবসে মজবুত’। বুথ কর্মীদের সঙ্গে সেই বৈঠকে রাজ্যের মহিলা ভোটারদের কথাই বিজেপিকে বেশি করে মাথায় রাখতে বলেছেন মোদি। নির্দেশ দিয়ে বলেছেন, মহিলা ভোটারদের নিয়ে ছোটো ছোটো বৈঠক করতে হবে। বুথ জেতো, সিট জেতো মন্ত্র এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভয় যায়েগা, ভরোসা আয়েগা।

Advertisement
সম্পর্কিত সংবাদ