Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

হরমুজ উন্মুক্ত রাখার উপর জোর মোদির

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল ও বাণিজ্য সুরক্ষার বিষয়ে জোর দিল ভারত।

হরমুজ উন্মুক্ত রাখার উপর জোর মোদির
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল ও বাণিজ্য সুরক্ষার বিষয়ে জোর দিল ভারত। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার সঙ্গে প্রাথমিক শান্তি সমঝোতার হওয়ার পরেও পশ্চিম এশিয়ায় পরিস্থিতি বদলায়নি। এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমেই যে শান্তি ফিরতে পারে, সেই বিষয়েই জোর দিয়েছেন মোদি। পেজেশকিয়ানের সঙ্গে আলোচনার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, শান্তি আলোচনার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তাকে ভারত স্বাগত জানিয়েছে। পশ্চিম এশিয়ায় যাতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। হরমুজ প্রণালী যাতে ভারত সহ বিশ্বের সব দেশের কাছে উন্মুক্ত থাকে, সেই বিষয়টিও এদিন আলোচনায় তুলে ধরা হয়েছে। পেজেশকিয়ান এদিন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ