Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সুপ্রিম কোর্টে আরও ৫ বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিল মোদি সরকার

আরও পাঁচজন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। এর ফলে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জন। এরপরও অবশ্য নির্ধারিত সংখ্যা পূরণ হয়নি। আর এক বিচারপতির পদ ফাঁকা থাকল।

সুপ্রিম কোর্টে আরও ৫ বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিল মোদি সরকার
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও পাঁচজন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। এর ফলে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জন। এরপরও অবশ্য নির্ধারিত সংখ্যা পূরণ হয়নি। আর এক বিচারপতির পদ ফাঁকা থাকল। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সিনিয়র অ্যাডভোকেট ভেঙ্কিটা সুব্রমণিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব, জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের বিচারপতি অরুণ পাল্লিও নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পরেই তাঁরা কাজ শুরু করবেন। গত ২৭ মে এই পাঁচজনের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এর চারদিনের মধ্যে সেই নামগুলিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।  কাজের চাপের কথা জানিয়ে আইনমন্ত্রকের কাছে বিচারপতির সংখ্যা বৃদ্ধির দাবি করেছিল সুপ্রিম কোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ