Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাছ উৎপাদন নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির, পালটা জবাব মমতার

এদিন হলদিয়ার জনসভায় মাছ উৎপাদনে ‘স্বনির্ভরতার’ স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাছ উৎপাদন নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির, পালটা জবাব মমতার
  • ৯ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

কলকাতা, ৯ এপ্রিল: এসআইআর, সাধারণ মানুষের হয়রানি-মৃত্যু, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি নির্যাতন। ভোটের বাংলায় ইস্যুর অভাব নেই। এবার তার মধ্যে হঠাৎ নাটকীয় এন্ট্রি মাছের! 

Advertisement

কথায় আছে, ‘মাছে-ভাতে বাঙালি।’ বৃহস্পতিবার হলদিয়ায় ভোট প্রচারে এসে বাঙালির মন জয়ে মাছকে প্রচারের অস্ত্র করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন মাছ উৎপাদনে বাংলা স্বয়ংসম্পূর্ণ নয়, সেই প্রশ্ন তোলেন তিনি। তার কিছুক্ষণের মধ্যে পরপর দু’টি জনসভা থেকে এর জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না বিজেপিকে। বরং উত্তরপ্রদেশে কেন মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, নাম না করে প্রধানমন্ত্রীর থেকে সেই জবাব চান তিনি।
এদিন হলদিয়ার জনসভায় মাছ উৎপাদনে ‘স্বনির্ভরতার’ স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ‘বাংলায় মাছের চাহিদা বিপুল। অথচ মাছ উৎপাদনে এ রাজ্য এখনও আত্মনির্ভর নয়। পিএম মৎস্য প্রকল্প চালু করেনি রাজ্য।’ এর সঙ্গেই মোদির পেটেন্ট বুলি, ‘আমরা ক্ষমতায় এলে বাংলা মাছ উৎপাদনে আত্মনির্ভর হবে।’
মাছ নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁ এবং পরে পলতায় তাঁর ভোট প্রচারে স্থান পেল এই প্রসঙ্গ। মমতাকে বলতে শোনা যায়, ‘মাছ উৎপাদনে দেশের মধ্যে সেরা আমরা। আগে ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপরে নির্ভর করতে হতো। এখন রাজ্যে ইলিশ চাষ হচ্ছে। অন্যান্য মাছও উৎপাদন করা হচ্ছে। বাংলা ৮০ শতাংশ মাছ চাষ করে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ