Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের আসরে মোদি

আজ কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি। রেড রোডে রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণের আশা। বিস্তারিত পড়ুন।

আজ কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের আসরে মোদি
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান কলকাতায়। যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোর সাড়ে ছ’টায় শুরু হবে যোগাসনের অনুষ্ঠান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কেন্দ্রের তরফে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে গোটা দেশের মূল অনুষ্ঠানে আয়োজক হিসেবে। নানান কর্মসূচির মাধ্যমে যার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল গত ৭ জুন। এবার রবিবার সকালে রেড রোডে রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে গিনিস  রেকর্ডের অপেক্ষায় তিলোত্তমা কলকাতা। তবে শুধু স্থলে নয়, গঙ্গা বক্ষে ৫০০টি নৌকায় হবে যোগাসন প্রদর্শনী। রবিবার মূল অনুষ্ঠানের প্রাক্কালে শনিবার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্কে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতির খণ্ডচিত্র প্রদর্শন, স্যান্ড আর্ট এবং পারিবারিক বিনোদনের নানা ব্যবস্থা সেখানে ছিল। সঙ্গে ছিল ৩০০০ ড্রোনের যোগ সংক্রান্ত মেগা শো এবং লেজার আলোর কারিকুরি। 

Advertisement

যোগদিবস উপলক্ষ্যে ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে গোটা রেড রোড সহ সংলগ্ন এলাকা। বিশেষ আলোয় সেজে উঠেছে হাওড়া ব্রিজ সহ কলকাতার বিশিষ্ট জায়গা। জায়গায় জায়গায় যোগ দিবসের বিশেষ লোগো লাগানো ব্যানার, ফ্ল্যাগ এবং কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রেড রোড সংলগ্ন এলাকার একাধিক জায়গায় লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বিরাট মাপের কত আউট। এছাড়াও শহরের ৪৬ জায়গায় লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানের পর সোজা রাজভবনে পৌঁছেছেন মোদি। রবিবার সকাল ৬ টা ১৫ মিনিটে রাজভবন থেকে রওনা দিয়ে রেড রোডে পৌঁছবেন তিনি।  
এই হাই প্রোফাইল অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে আঁটসাঁট করা হয়েছে। অংশগ্রহণকারীদের কিউআর কোড দেওয়া এন্ট্রি কার্ড দেখিয়ে রেড রোডের অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে হবে। কলকাতা পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হচ্ছে। হবে। অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব রেড রোডে যান চলাচল শুরু করারও পরিকল্পনা রয়েছে প্রশাসনের। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলিতে যোগদিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য ‘মিড ডে মিল’এর ব্যবস্থা থাকবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলা সদরগুলিতে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের আধিকারিক ও ঐচ্ছিক কর্মীরা যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ