মেলবোর্ন: পারথ ভারতের, অ্যাডিলেড অস্ট্রেলিয়ার আর ব্রিসবেন বৃষ্টির। তিন ম্যাচের পর বর্ডার-গাভাসকর ট্রফির ফল আপাতত ১-১। বাকি দু’টি টেস্টের উপর নির্ভর করবে সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার অঙ্ক। ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। তার জন্য বৃহস্পতিবারই ভারতীয় টিম পৌঁছে গেল মেলবোর্নে। রোহিতদের ব্রিসবেন ছাড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্টার স্পোর্টস।
Advertisement
২০২০-র অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হওয়ার পর কেউ আমলই দিচ্ছিল না টিম ইন্ডিয়াকে। কিন্তু সেই ধাক্কা সামলে মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের শতরানে ভর করে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ৮ উইকেটে। সেই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিও জেতে ভারতীয় দল। এবার পারথে শুরুটা ভালো করেও আচমকা ঘটে ছন্দপতন। গোলাপি বলের টেস্টে হারের পর গাব্বাতেও ছন্নছাড়া দেখিয়েছে মেন ইন ব্লুকে। শেষ পর্যন্ত বৃষ্টিই বাঁচিয়ে দিয়েছে বিরাট কোহলি-রোহিতদের। অবশ্য তারই মধ্যে টেলএন্ডার যশপ্রীত বুমরাহ ও আকাশ দীপের ফলো-অন বাঁচানো লড়াই থেকে উদ্বুদ্ধ হতেই পারেন বাকি সদস্যরা। আর তা কাজে লাগিয়ে ২০২০ সালের মতো মেলবোর্নে অস্ট্রেলিয়াকে বশ মানানোই লক্ষ্য থাকবে রোহিত ব্রিগেডের। পরিসংখ্যান বলছে, এই ঐতিহ্যশালী মাঠে ১৪ ম্যাচে ভারত জিতেছে চারটি ও হার মেনেছে আটটিতে। বাকি দু’টি টেস্ট ড্র।
মেলবোর্নে জিততে গেলে সবার আগে ব্যাটিং সমস্যা মেটাতে হবে ভারতীয় দলকে। টপ অর্ডারে লোকেশ রাহুল ছাড়া কেউই ধারাবাহিক নন। যশস্বী জয়সওয়াল পারথে সেঞ্চুরি হাঁকানোর পর নিত্যনতুন উপায়ে আউট হওয়ার প্রদর্শনী মেলে ধরছেন। ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন তিন নম্বরে নামা শুভমান গিলও। চার নম্বরে নামা বিরাট কোহলির অবস্থাও তথৈবচ। সফরের গোড়ায় ঋষভ পন্থকে নিয়ে যে হাইপ উঠেছিল, তার যথার্থ মর্যাদা দিতে ব্যর্থ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর ক্যাপ্টেন রোহিত শর্মার কথা যত কম বলা যায়, ততই ভালো। দুই টেস্টের তিন ইনিংসে অধিনায়কের সংগ্রহ মাত্র ১৯ রান। ব্যাটিং অর্ডারে নীচে নেমে গিয়েও রেহাই নেই। হিটম্যানের এখন দৃশ্যতই ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। তাই পরের টেস্টে রথী-মহারথীদের ফর্মে ফেরাটা জরুরি। তবে লোয়ার অর্ডারে নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজারা ভরসা জোগাচ্ছেন। ভারতের বোলিংও বড্ড বুমরাহ নির্ভর। সিরাজ, আকাশ দীপদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
অন্যদিকে, স্বপ্নের ফর্মে থাকা ট্রাভিস হেডের চোট নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া শিবির। কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পেসার জস হ্যাজলউডও ফের চোট পেয়ে মাঠের বাইরে। তাই মেলবোর্নে প্যাট কামিন্স, মিচেল স্টার্কের সঙ্গে সম্ভবত যুক্ত হবেন বোল্যান্ড। এই ত্রয়ীও কম বিপজ্জনক নয়।