Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকের হাহাজান ঘাটে সেতুর দাবি  বিধানসভার ভোটের আগে ব্যবস্থার আশ্বাস বিধায়ক সাবিত্রী মিত্রের

সেতু নির্মাণে দ্রুত কোনও উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

মানিকচকের হাহাজান ঘাটে সেতুর দাবি  বিধানসভার ভোটের আগে ব্যবস্থার আশ্বাস বিধায়ক সাবিত্রী মিত্রের
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: মানিকচকের হাহাজান ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে মানিকচক বিধানসভার পাঁচ ও রতুয়ার একটি গ্রামের বাসিন্দাদের। সেতু নির্মাণে দ্রুত কোনও উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে, পথে নামার পরিকল্পনা করছে বাম ও বিজেপি নেতৃত্ব।

Advertisement

মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই হাহাজান ঘাট। কালিন্দী নদীর এই ঘাটে এখন রয়েছে বাঁশের সাঁকো। এই ঘাট পেরিয়ে যাতায়াত করতে হয় নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল, লস্করপুর, হরিপুর, জিতমানপুর ও রতুয়া ১ ব্লকের কাহালা অঞ্চলের আটগামা বলরামপুরের বাসিন্দাদের। এলাকায় পাঁচটি প্রাথমিক ও একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বাসিন্দাদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রতিদিন সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। জল কম থাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে নদীবক্ষে হিউম পাইপ বসিয়ে মাটি ফেলে যাতায়াতের উপযোগী করা হয়েছে। 
রাজনৈতিক দল, নেতা, মন্ত্রীরা স্থায়ী সেতু করার আশ্বাস দিলেও বাস্তবায়িত হয়নি। সেতুর দাবিতে ২০১৪ সালের লোকসভা ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দা রাজকুমার মণ্ডল বলেন, হাহাজান ঘাটে সেতু না থাকায় পথচারীদের সঙ্গে সমস্যা হয় চাষিদেরও। অতিরিক্ত প্রায় ১০ কিলোমিটার ঘুরপথে ফসল নিয়ে আসতে হয়। বর্ষায় প্রতিবছর দুর্ঘটনার কবলে পড়েন এলাকাবাসী। আমরা বিভিন্ন জায়গায় সেতুর দাবিতে স্মারকলিপি দিয়েছি। বিধানসভা নির্বাচনের আগে সুরাহা না হলে অন্য পথ বেছে নেবেন গ্রামবাসীরা।
মন্ত্রী থাকাকালীন বর্তমান বিধায়ক সাবিত্রী মিত্র ব্রিজ করার আশ্বাস দিয়েছিলেন। এবিষয়ে তিনি বলেন, হাহাজান ঘাটে ব্রিজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব দেওয়া রয়েছে। আশাকরি বিধানসভা নির্বাচনের আগে সুখবর পাবেন এলাকাবাসীরা।
ভোট পাওয়ার জন্য বিধায়ক এসব দাবি করেছেন বলে মন্তব্য, মালদহ জেলা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের। তিনি বলেন, গত দুটি বিধানসভা নির্বাচনে একইভাবে মিথ্যে আশ্বাস দিয়েছেন বিধায়ক, এবারও দিচ্ছেন। আমরা পরেরবার ক্ষমতায় এসে ব্রিজ নির্মাণ করব।
অন্যদিকে, বামনেতা দেবজ্যোতি সিনহার মন্তব্য, বিজেপি, তৃণমূল গ্রামবাসীদের বোকা বানাচ্ছে। কিন্তু সিপিএম সাধারণ মানুষের দাবি ছিনিয়ে নিতে তাদের সঙ্গে আছে। ব্রিজের দাবিতে রাস্তায় নামব।  মানিকচকে কালিন্দী নদীতে হাহাজান ঘাটে সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ