Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলারদের সঙ্গে কথা বিধায়ক রূপার

সোনারপুর দক্ষিণের অধীনে রাজপুর সোনারপুর পুরসভার যে ১৮টি ওয়ার্ড রয়েছে, সেইসব কাউন্সিলারদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়।

রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলারদের সঙ্গে কথা বিধায়ক রূপার
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর দক্ষিণের অধীনে রাজপুর সোনারপুর পুরসভার যে ১৮টি ওয়ার্ড রয়েছে, সেইসব কাউন্সিলারদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের ঘরে এই বৈঠক হয়। সেখানে বাম কাউন্সিলার অর্চনা মজুমদার সহ তৃণমূলের অন্যান্য পুর জনপ্রতিনিধির সঙ্গে আলাপের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন বিধায়ক। তবে দৈনন্দিন পরিষেবার কাজ নিয়মিত হলেও রাস্তা মেরামতের কাজ আপাতত থমকে রয়েছে বলে জানা গিয়েছে। ভোটের আগে পূর্ত বিভাগ কিংবা কেএমডিএ যেসব রাস্তার কাজে হাত দিয়েছিল, তা সবই বন্ধ হয়ে গিয়েছে। একই অবস্থা পুরসভার রাস্তাগুলির। সরকার পরিবর্তন হতেই পুরসভা সেসব কাজ বন্ধ করে দিয়েছে। আপাতত এই খাতে টাকার জোগান নেই।

Advertisement

বৈঠক সূত্রে খবর, এ ব্যাপারে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন কাউন্সিলাররা। রাস্তার কাজ না হওয়ার ফলে বহু জায়গাতেই যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন রূপাদেবী। এছাড়াও এদিন চেয়ারম্যানের কাছ থেকে প্রতিটি ওয়ার্ডের ম্যাপ চেয়েছেন তিনি। বিধায়কের সঙ্গে বৈঠকের পর খুশি তৃণমূলের জনপ্রতিনিধিরা। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া হালদার বলেন, বিধায়কের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁর মধ্যে কোনো অহং ভাব নেই। এর আগে এখানে যিনি বিধায়ক ছিলেন, তাঁর কাছে ঘেঁষা যেত না। বৈঠক শেষে কাউন্সিলারদের নিজের ফোন নম্বর দেন রূপা। বলেন, কোথাও অসুবিধা হলে বা কিছু দরকার পড়লে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই বৈঠকে অবশ্য ১১ এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন না।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ