Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় নিজের নামে দেওয়াল লিখন মুছে দিচ্ছেন বিধায়ক অমিত সামন্ত

বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকার বিভিন্ন দেওয়ালে প্রার্থী হিসাবে তাঁর নাম লেখা হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর দৃশ্যদূষণ এড়াতে এবার নিজেই নিজের নাম দেওয়াল থেকে মোছার উদ্যোগ নিলেন আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত।

আমতায় নিজের নামে দেওয়াল লিখন  মুছে দিচ্ছেন বিধায়ক অমিত সামন্ত
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকার বিভিন্ন দেওয়ালে প্রার্থী হিসাবে তাঁর নাম লেখা হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর দৃশ্যদূষণ এড়াতে এবার নিজেই নিজের নাম দেওয়াল থেকে মোছার উদ্যোগ নিলেন আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত। শনিবার নিজের বুথে দেওয়াল মোছার কাজ শুরু করলেন তিনি। নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার পরেই রাজনৈতিক দলগুলি জোরকদমে দেওয়াল লিখনের কাজে নেমে পড়ে। দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীদের নামে রাঙিয়ে ওঠে দেওয়াল। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দেওয়াল লিখনের কাজে দলীয় কর্মীদের মধ্যে যতটা উৎসাহ, নির্বাচন মিটে গেলে সেই লিখন মোছার ব্যাপারে তাঁদের মধ্যে সেই উৎসাহ নেই। ফলে দৃশ্যদূষণ তৈরি হয়। হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গাতেও এখনও পর্যন্ত বিভিন্ন দেওয়ালে লেখা আছে প্রার্থীদের নাম সহ প্রতীক।

Advertisement

এই দৃশ্যদূষণ রোখার উদ্যোগ নিয়ে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, দেওয়াল লিখন প্রচারের অন্যতম হাতিয়ার। তবে নির্বাচন মিটে যাওয়ায় সেইসব দেওয়াল মুছে দেওয়াটাও আমাদের সকলের দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি নিজে দায়িত্ব নিয়ে দেওয়াল লিখন মোছার কাজ শুরু করেছি। আমতা বিধানসভা এলাকার প্রতিটি কার্যকর্তা থেকে সকল কর্মীদের কাছে দেওয়াল লিখন মুছে ফেলার অনুরোধ করেছি। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এই ব্যাপারে আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস বলেন, অত্যন্ত ভালো উদ্যোগ। জয়ী পরাজিত, প্রতিটি প্রার্থীরই উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ