নিয়ঁ: রিয়াল মাদ্রিদ না ম্যাঞ্চেস্টার সিটি? কোন দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ? এই প্রশ্ন নিয়েই এখন প্রহর গোনা শুরু হয়েছে। শুক্রবার নিয়ঁতে চ্যাম্পিয়ন্স লিগ নক-আউটের সূচি প্রকাশিত হল। চলতি মরশুম থেকে ৩২টি দল নিয়ে হচ্ছে নক-আউট পর্ব। প্রথম লেগের ম্যাচ ১১ ফেব্রুয়ারি। ফিরতি লেগের খেলা ১৮ ফেব্রুয়ারি। একে অপরের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। এই পর্বের মুখ্য আকর্ষণ দুই হেভিয়েটের লড়াই। ইউরোপিয়ান ফুটবলে দুই সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। তবে চলতি আসরে সেরা ছন্দের ধারেকাছে নেই দুই দল। তবুও চড়ছে পারদ। প্রথম লেগের ম্যাচ এতিহাদ স্টেডিয়ামে।



