চলতি আইএসএলে ইস্ট বেঙ্গলের গোল সংখ্যা ১৮। দলের প্রধান স্ট্রাইকার দিয়ামানতাকোস মাত্র তিনবার লক্ষ্যভেদ করেছেন। অফ ফর্ম ঢাকতে যুক্তি খাড়া করেছেন গ্রিসের স্ট্রাইকার। কী বলছেন প্রাক্তনরা?
Advertisement
শিশির ঘোষ: সাফাই নয়, দিয়ামানতাকোসের কাছে গোল চায় সমর্থকরা। পেশাদার ফুটবলে এসব যুক্তি অচল। বলতে দ্বিধা নেই, প্রত্যাশাপূরণে ব্যর্থ গ্রিসের স্ট্রাইকার। বড় ফুটবলার হলে নিজেকে প্রমাণ করে দেখাক। মুখে নয়, প্রমাণ দিতে হয় মাঠে। অল্প ম্যাচ টাইম পেয়েও ৩টি গোল করছে ডেভিড। বরং মিজো ফুটবলারকে আরও বেশি সময় খেলানো উচিত।
মজিদ বাসকার: অধিকাংশ ম্যাচেই ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে ইস্ট বেঙ্গল। স্ট্র্যাটেজি বেশ আক্রমণাত্মক। তবে গোল না হলে সবকিছুই মূল্যহীন। সিঙ্গল স্ট্রাইকারের (দিয়ামানতাকোস) দায়িত্ব প্রচুর। সেই অস্ত্র ভোঁতা হয়ে গেলে গোটা সিস্টেম তালগোল পাকাতে বাধ্য। ইস্ট বেঙ্গলের পরের খেলা মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ইরানে বসেও রেজাল্টের দিকে সাগ্রহে তাকিয়ে থাকব।
বিশ্বজিৎ ভট্টাচার্য: দিয়ামানতাকোসের যুক্তি ফেলে দেওয়ার মতো নয়। তবে ও পেশাদার ফুটবলার। কেরল ব্লাস্টার্স থেকে কলকাতায় আসার আগে প্রত্যাশার চাপ সম্পর্কে জানা উচিত ছিল। স্ট্রাইকারের কাজ গোল করা। কথা কম বলে নিজের কাজটা ভালোভাবে করুক তারকা স্ট্রাইকার।