Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আসন পুনর্বিন্যাস: মোদির থেকে গ্যারান্টি চান স্ট্যালিন

আসন পুনর্বিন্যাস: মোদির থেকে গ্যারান্টি চান স্ট্যালিন
  • ৬ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

চেন্নাই, ৬ এপ্রিল: আগামী ২০২৬ সালে আসন পুনর্বিন্যাস হওয়ার কথা। এতে সিঁদুরে মেঘ দেখছে দক্ষিণের রাজ্যগুলি। তাদের আশঙ্কা, এর ফলে লোকসভায় তাদের আসন কমে যাবে। এই ইস্যুতে নতুন করে সুর চড়িয়েছেন তামিলনা‌ড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে স্বচ্ছ্বভাবে আসন পুনর্বিন্যাসের গ্যারান্টি তিনি। রবিবার তিনি বলেন, প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস নিয়ে রাজ্যের মানুষ উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর থেকে গ্যারান্টি চাইছে সাধারণ মানুষ। তাঁকে  ঘোষণা করতে হবে, আসন পুনর্বিন্যাসের ফলে আগামী দিনে সংসদে তামিলনাড়ুর আসন সংখ্যা কমবে না। শতাংশ হারে তা অপরিবর্তীত থাকবে।

Advertisement

রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে নতুন রামবান সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে আমন্ত্রিত থাকলেও এক মঞ্চে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সরকারি এই অনুষ্ঠান বয়কট করেন তিনি।

বরং আসন পুনর্বিন্যাস ইস্যুতে আরও সুর চড়াতে দেখা গেল এই ডিএমকে নেতাকে। এদিন স্ট্যালিন বলেন, ‘তামিলভূমে দাঁড়িয়ে স্পষ্ট গ্যারান্টি দিতে হবে প্রধানমন্ত্রীকে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল তামিলনাড়ু সহ অন্য রাজ্যগুলি আসন পুনর্বিন্যাসের ফলে শাস্তি পাবে না, এই আশ্বাস দিতে হবে তাঁকে। শতাংশের নিরিখে সংসদে রাজ্যগুলির আসন সংখ্যা অপরিবর্তীত রাখতে হবে।’ স্বচ্ছ্বভাবে আসন পুনর্বিন্যাস নিশ্চিত করতে সংসদে প্রস্তাব গ্রহণের জন্যও প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ