নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা নিযুক্ত করল শুভেন্দু অধিকারীর সরকার। তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন। বুধবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেলের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মিঠুন চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে সরকারের পরামর্শদাতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অভিজ্ঞ আমলাদের মতে, এবারই প্রথম এই দপ্তরের উপদেষ্টা হিসাবে কাউকে নিযুক্ত করা হল।



