Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ার্ড অফিসে দুষ্কৃতী তাণ্ডব, মারধরে মাথা ফাটল তৃণমূল কাউন্সিলারের

কল্যাণীতে ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলারকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ওয়ার্ড অফিসে দুষ্কৃতী তাণ্ডব, মারধরে মাথা  ফাটল তৃণমূল কাউন্সিলারের
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলারকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, রাতে নিজের ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা পারিষদ সদস্য অরূপ মুখোপাধ্যায় (টিঙ্কু)। তিনি এক সময় তৃণমূলের কল্যাণী শহরের সভাপতিও ছিলেন। অভিযোগ, সেসময় আচমকা ১০ থেকে ১২ জন দুষ্কৃতী অফিসে ঢুকে তাঁর উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। এরপর দুষ্কৃতীরা ওয়ার্ড অফিসে ভাঙচুরও চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আহত ওই কাউন্সিলার বলেন, ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ ১০-১২ জন দুষ্কৃতী অফিসে ঢুকে আমাকে মারধর করে। বন্দুক দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এরা কারা আমি জানি না, কাউকে চিনতে পারিনি। ওয়ার্ড অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। আহত কাউন্সিলারকে উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা ফেটে যাওয়ায় তাঁর মাথায় সেলাই পড়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ