Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেল লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি

রবিবার ভরদুপুরে নৈহাটির বরা মামুদপুরে একটি নির্মীয়মাণ হোটেলে গুলি চলে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

হোটেল লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার ভরদুপুরে নৈহাটির বরা মামুদপুরে একটি নির্মীয়মাণ হোটেলে গুলি চলে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা দুই দুষ্কৃতী বাইকে এসে পরপর দু’টি গুলি ছুড়ে চম্পট দেয়। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৈহাটির বরা মামুদপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেল নির্মাণ হচ্ছে। স্থানীয় মানুষজনের দাবি, ওই হোটেল তৈরি হচ্ছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে ও তাঁর দলবলের মদতে। পালাবদলের পর থেকে কাজ বন্ধ। হয়তো এলাকায় আতঙ্ক তৈরি করতেই কেউ এই গুলি চালিয়েছে। রবিবার দুপুরে বাইকে আসা দুষ্কৃতীরা হোটেল লক্ষ্য করেই দু’টি গুলি ছোড়ে। একটি গুলি ওই নির্মীয়মাণ হোটেলের বন্ধ শাটারে লাগে। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। বারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং বলেন, ‘সম্ভবত ভয় দেখাতেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। দু’জনের মুখই মাস্কে ঢাকা ছিল। দুষ্কৃতীরা আমডাঙার দিকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ