Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া মাঠপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব, মহিলাদের মারধরের অভিযোগ

কয়েক বছর পর কাটোয়া মাঠপাড়ায় ফের উত্তেজনা ছড়িয়েছে।

কাটোয়া মাঠপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব,   মহিলাদের মারধরের অভিযোগ
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া : কয়েক বছর পর কাটোয়া মাঠপাড়ায় ফের উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে বেশ কয়েকটি বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে৷ বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ স্থানীয় মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লুটপাট চালানো হয়। কাটোয়ার কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। কাটোয়া থানায় এনিয়ে এদিন লিখিত অভিযোগ দায়ের হয়েছে।  কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, এলাকায় কড়া নজরদারি রয়েছে। নতুন করে এলাকায় অশান্তি হতে দেব না।  

Advertisement

এই ঘটনায় রিজিয়া বিবি ও নুরজাহান বিবি নামে দুই বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের বাড়ির অন্যান্য মহিলাদেরও মারধর করা হয়েছে৷ এরপর মাঠপাড়া থেকে ওই মহিলাদের নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো হয়৷ তারপর তাঁরা কাটোয়া থানায় গিয়ে বেশ কয়েকজন জঙ্গল শেখ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ 
কাটোয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডে কেশিয়া মাঠপাড়া এলাকা বরাবরই দুষ্কৃতী উপদ্রুত এলাকা৷ সেখানে কুখ্যত দুষ্কৃতী জঙ্গল শেখের পক্ষে ও বিরুদ্ধে দুই গোষ্ঠীরই লোকজন রয়েছে। এছাড়াও বেদোবস্তি এলাকাতেও জঙ্গলের ছেলে সাদ্দামের বাড়ি। বিগত কয়েক বছর ধরেই জঙ্গল শেখের অনুগামীরা জেলে ছিল৷ ধীরে ধীরে জামিন মিলতেই এই দুষ্কৃতীরা ফের মাঠপাড়ায় আনাগোনা শুরু করেছে। অভিযোগ, এদিন জঙ্গলের বিরুদ্ধ গোষ্ঠী হরতাল শেখের দাদি রিজিয়া বিবি ও নুরজাহান বিবির বাড়ি ঢোকে কুখ্যাত দুষ্কৃতী টাইগার, মনাই শেখ, লালু শেখ, ফরজ শেখ, আশাদুল শেখরা। তারা রীতিমতো দুই বৃদ্ধাকে মারতে থাকে। ছাড়াতে গেলে টুম্পা বিবি ও সেরিনা বিবিকেও বেধড়ক মারধর করা হয়৷  রিজিয়া বিবি বলেন, আমরা দুপুরে বাড়িতে রান্না করছিলাম৷ সে সময় জঙ্গলের স্ত্রী বুড়ি বিবি সহ তার অনুগামীরা আমাদের উপর চড়াও হয়৷ বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়৷ আমাদের মারধর করা হয়েছে৷ পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছে ওরা৷ বলছে বাড়ি ছেড়ে দিতে, না হলে ওরা বোম মারবে বলেছে।   এই ঘটনায় এদিন কেশিয়া রেল ফটকের কাছে চরম উত্তেজনা ছড়ায়।  কাটোয়ার মাঠপাড়ায় দুষ্কৃতী হামলার জেরে জখম দুই বৃদ্ধা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ