Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির তিন কর্মীর উপর সশস্ত্র হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে বিজেপির তিন কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বিজেপির তিন কর্মীর উপর সশস্ত্র হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে বিজেপির তিন কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর কালীমন্দির সংলগ্ন শ্মশান এলাকায়। বিজেপির যে তিনজন কর্মী জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বাউড়িয়া থানায় ন’জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অভিযুক্তরা বিজেপির কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সোমবার রাতে দলের তিনজন কর্মী বাড়ি ফেরার সময় সন্তোষপুর কালীমন্দির শ্মশান সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তায় লুটিয়ে পড়লে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

এদিন হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক উমাশংকর হালদার সহ অন্যান্যরা। উমাশংকরবাবু বলেন, বিজেপি কর্মীদের উপর হুমকির কথা আমরা মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিলাম। এরপর সোমবার রাতে অতর্কিতে তাঁদের উপর হামলা চালানো হয়। রাজ্যে পালাবদলের পর এখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। দোষীদের পাশাপাশি এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলের শাস্তির দাবি জানান উমাশংকর হালদার। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ