Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ দত্তপুকুরে, ধৃত ১

ন’বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক আলি।

নাবালিকাকে ধর্ষণ দত্তপুকুরে, ধৃত ১
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ন’বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক আলি। তার বাড়ি দত্তপুকুর থানা এলাকাতেই। বুধবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত রাজ্জাক একই বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার বিকালে পুঁইশাক তুলতে নিয়ে যাওয়ার নাম করে নির্যাতিতা ও তার ভাইকে নিয়ে যান তিনি। ভুল বুঝিয়ে ভাইকে কিছুটা দূরে সরিয়ে দেন রাজ্জাক। পরে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাজ্জাক ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের। এদিনে রাতেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ