গুয়াহাটি: ফের ডাবল ইঞ্জিন রাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা। অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অসমের কামরূপ জেলা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। অভিযোগ, পরমেশ্বরনাথ নামে এক যুবক সিংগিমারি থেকে ওই নাবালিকাকে গুয়াহাটির একটি হোম স্টেতে নিয়ে যায়। সেখানে আরও চারজনের সঙ্গে সে নাবালিকাকে নির্যাতন করে। পরে শুল্কেশ্বর ঘাট সংলগ্ন এলাকায় নির্যাতিতাকে ফেলে যায় অভিযুক্তরা। ঘটনায় পরমেশ্বর ছাড়াও ইরকাজ্যোতি দাস, বিশাল বড়ুয়া, লক্ষ্মীধর নাথ ও রেজিপ আলি নামে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিশাল ও লক্ষ্মীধর হোমস্টেতে কাজ করত বলে জানা গিয়েছে। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।



