ডোমজুড়ের চার বছরের শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক নাবালক। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ১৪ বছরের ওই নাবালক দর্জির কাজ শিখতে সলপের দাসপাড়ায় মামার বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার সকালে চার বছরের শিশুটির সঙ্গে খেলার বল নিয়ে বচসা হয় তার। এরপর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শিশুটিকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে সে খুন করেছে বলে দাবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই নাবালককে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিস। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।



