Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

৩০০টিরও বেশি তোষাখানার সামগ্রী নিলাম বিদেশ মন্ত্রকের, তালিকায় রোলেক্স ঘড়ি থেকে সোনার বিস্কুট

নিলামের মাধ্যমে দেশের তোষাখানায় থাকা বিভিন্ন সামগ্রী কিনতে পারবে আমজনতা। প্রথমবার এই সুযোগ এনেছে বিদেশ মন্ত্রক।

৩০০টিরও বেশি তোষাখানার  সামগ্রী নিলাম বিদেশ মন্ত্রকের, তালিকায় রোলেক্স ঘড়ি থেকে সোনার বিস্কুট
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিলামের মাধ্যমে দেশের তোষাখানায় থাকা বিভিন্ন সামগ্রী কিনতে পারবে আমজনতা। প্রথমবার এই সুযোগ এনেছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন আন্তর্জাতিক সফরে দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাওয়া ৩০০টিরও বেশি সামগ্রী নিলাম করা হচ্ছে। তালিকায় রয়েছে রোলেক্স ঘড়ি, রুপো বাঁধানো ছুরি, সোনার বিস্কুট। দাম ৩ হাজার টাকা থেকে ১৯ লক্ষ পর্যন্ত। গত ৮ জুন অনলাইনে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

Advertisement

নিলামের তালিকায় মুখ্য আকর্ষণ দু’টি রোলেক্স ইয়ট মাস্টার ২ ঘড়ি। প্রাথমিকভাবে দাম নির্ধারণ করা হয়েছিল সাড়ে ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যে ১২ বারেও বেশি বিড করা হয়েছে ওই ঘড়িদু’টির জন্য। অন্যদিকে, ১৯৮০ সালের একটি রুপোয় তৈরি সিগারেট কেসের জন্য বিড করা হয়েছে ২৯ বার। ১২ হাজার ৩০ টাকা থেকে ওই সামগ্রীর বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার টাকারও বেশি। নিলাম করা হচ্ছে সুইৎজারল্যান্ডের সংস্থার তৈরি একটি রুপোর বাক্সে ভরা ২০ গ্রাম ওজনের সোনার বিস্কুট। রুপোর বাক্সটিতে সোনালি রঙের দু’টি ড্রাগন খচিত রয়েছে। তার প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছিল ৩ লক্ষ ৯৩ হাজার টাকা। আটবারেরও বেশি বিড করা হয়েছে তা কেনার জন্য। তবে উপহার হিসাবে পাওয়া অ্যাপলের ম্যাকবুক, কুয়েত থেকে পাওয়া সোনার অলংকারের জন্য কোনো ক্রেতা এখনও আগ্রহ প্রকাশ করেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ