Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৫ মে পর্যন্ত বন্ধ ভারতের ৩২ বিমানবন্দর

১৫ মে পর্যন্ত বন্ধ ভারতের ৩২ বিমানবন্দর
  • ১০ মে, ২০২৫ ০১:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পাক সীমান্ত লাগোয়া ভারতের ৩২টি বিমানবন্দর আগামী ১৫ মে ভোর সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরে জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান। যার পরিপ্রেক্ষিতে এর আগে নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছিল মন্ত্রক। এর পরে প্রথমে  সাময়িকভাবে ২৪টি বিমানবন্দর আরও কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সেই সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়। এই তালিকায় আছে অমৃতসর, লুধিয়ানা, পাঠানকোট, ভাতিন্ডা, সিমলা, চণ্ডীগড়, শ্রীনগর, লেহ. মুন্দ্রা, জামনগর, পোরবন্দর ও ভুজ।
উদ্ভূত পরিস্থিতিতে এই সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বাতিল করেছে বিমান সংস্থাগুলি। যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত অথবা একবারের জন্য সফরের দিন পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। ফ্ল্যাইট স্ট্যাটাস, রিফান্ড বা সফরের দিন পরিবর্তনের জন্য যাত্রীদের লিঙ্ক পাঠিয়েছে একটি বেসরকারি বিমান সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ