Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

পকসো মামলায় জামিন মন্ত্রিপুত্রের

পকসো মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে ভগীরথ। হায়দরাবাদের একটি আদালত আগামী ২৫ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

পকসো মামলায় জামিন মন্ত্রিপুত্রের
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: পকসো মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে ভগীরথ। হায়দরাবাদের একটি আদালত আগামী ২৫ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, বিবিএ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন বিচার বিভাগীয় হেপাজতে থাকা ভগীরথ। এই কারণে তাঁর সাময়িক জামিন মঞ্জুর করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এক নাবালিকার সঙ্গে সম্পর্কে ছিলেন মন্ত্রিপুত্র। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রায় সাত-আট মাস ধরে দু’জনের সম্পর্ক ছিল। অভিযোগ, তখনই কিশোরীকে যৌন হেনস্তা করে ভগীরথ। তারপর থেকেই পলাতক ছিল সে। তাকে ধরতে বিশেষ দল গঠন করে পুলিশ। জারি হয় লুক আউট সার্কুলার। এরপর গত মে মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ