Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার ইঙ্গিত দিলেন রাষ্ট্রমন্ত্রী শান্তনু

কল্যাণীতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার আশার বার্তা দিলেন রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। কলকাতা বিমানবন্দরের চাপ কমবে। বিস্তারিত পড়ুন।

কল্যাণীতে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার ইঙ্গিত দিলেন রাষ্ট্রমন্ত্রী শান্তনু
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়ে আশার বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শুক্রবার হরিণঘাটার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগেও বলেছি, এখনও গ্যারান্টি সহকারে বলছি– কল্যাণীতে বিমানবন্দর হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে। জায়গা চিহ্নিত রয়েছে। আগামী দিনে সুযোগ বুঝে সেই কাজ শুরু হবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতে কল্যাণীতে এয়ারপোর্ট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগেও এনিয়ে কথা হয়েছিল। তবে তা বেশি দূর এগয়নি। তবে এখন এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হবে উন্নত সড়ক যোগাযোগ। সিগন্যাল-মুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণীতে পৌঁছতে সময় লাগছে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। কল্যাণীতে ইতিমধ্যেই রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), ট্রিপল আইটি, পাঁচটি বিশ্ববিদ্যালয়-সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও একাধিক বহুজাতিক সংস্থার কারখানা রয়েছে এখানে। ফরে আন্তর্জাতিক বিমানবন্দর হলে কল্যাণীর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকল্প সংক্রান্ত সরকারি ঘোষণা, স্থান বা নির্মাণের সময়সূচি প্রকাশ করা হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ