Bartaman Logo
২৪ জুন, ২০২৬

ইস্তফা দিলেন মন্ত্রী জর্জ কুরিয়েন, রদবদলের জল্পনা মোদি মন্ত্রিসভায়

মন্ত্রী জর্জ কুরিয়েন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রদবদলের জল্পনা তুঙ্গে, কেরলে নতুন দায়িত্ব নিতে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন।

ইস্তফা দিলেন মন্ত্রী জর্জ কুরিয়েন,  রদবদলের জল্পনা মোদি মন্ত্রিসভায়
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা চলছেই। মঙ্গলবারই কেন্দ্রীয় সংখ্যালঘু সংক্রান্ত মন্ত্রক থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী জর্জ কুরিয়েন। তাঁর রাজ্যসভার সদস্য পদ সমাপ্ত হয়েছে। কিন্তু তিনি পুনরায় নির্বাচিত হননি। সেই কারণেই এই ইস্তফা। তাঁকে কেরলে বিজেপি সংগঠনের দায়িত্ব নিতে বলা হয়েছে। এরকম বেশ কিছু মন্ত্রকে শূন্য স্থান পূরণ করতেই হবে। সুতরাং মন্ত্রিসভার রদবদল হবেই। কিন্তু সরকারি সূত্রের খবর, শুধুই যে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হবে এমন নয়। একইসঙ্গে বেশ কিছু রাজ্যের রাজ্যপাল এমনকি কয়েকজন মুখ্যমন্ত্রীরও বদল হতে চলেছে। আগামী বছর উত্তরপ্রদেশ এবং গুজরাতে বিধানসভা ভোট। সেই দুই রাজ্যের রাজ্যপাল পরিবর্তন হবে বলে জল্পনা তুঙ্গে। একই সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর বদল হবে জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর, দিউতে। জানা যাচ্ছে, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা তুঙ্গে। অরুণাচল প্রদেশ তালিকায় রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা নিয়েও আলোচনা চলছে। পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ না করে মুখ্যমন্ত্রীদের মাঝপথেই বদলে দেওয়া নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দীর্ঘকালের কৌশল বা প্রবণতা। কোনও রাজ্যে সরকার বিরোধী মনোভাব তীব্র হলে অথবা সন্তোষজনক পারফরম্যান্স না হলে মুখ্যমন্ত্রীদের আগেও মাঝপ঩থে পরিবর্তনহয়েছে। বদল হতে চলেছে কেন্দ্রীয় সরকারি মন্ত্রকের সর্বোচ্চ আধিকারি স্তরেও। শিক্ষামন্ত্রক, শ্রমমন্ত্রক, পঞ্চায়েতী রাজ, পরিবেশ ইত্যাদি মন্ত্রকের সচিব পদের রদবদল হবে। অর্থমন্ত্রকের সচিব স্তরেও বদল হওয়া চর্চায় রয়েছে। অর্থাৎ প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল একসঙ্গেই করতে চাইছেন প্রধানমন্ত্রী। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ