Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুর-বাগনান রেললাইন তৈরির প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর

রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার শ্যামপুর অন্যতম একটি জায়গা। কিন্তু উলুবেড়িয়া বা বাগনান থেকে শ্যামপুরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ

শ্যামপুর-বাগনান রেললাইন তৈরির  প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার শ্যামপুর অন্যতম একটি জায়গা। কিন্তু উলুবেড়িয়া বা বাগনান থেকে শ্যামপুরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এবার শ্যামপুরের সঙ্গে বাগনানের রেলপথে যোগাযোগ স্থাপন করা যায় কি না, সেটা রেলের তরফে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করলেন শ্যামপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। তিনি বলেন, সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন, শ্যামপুরকে রেল যোগাযোগের অন্তর্ভুক্ত করার বিষয় ইতিবাচক চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাগুলি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাগনান থেকে শ্যামপুর পর্যন্ত রেলপথ স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। হিরণ্ময় বলেন, নির্বাচনের প্রচারের সময় সাধারণ মানুষ এই সমস্যার কথা আমাকে জানিয়েছিল। সেইমত বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই রেলমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দিই। পাশাপাশি মৌখিকভাবে একাধিকবার রেল মন্ত্রীকে অনুরোধ করি। রেলমন্ত্রী তার উত্তর দিয়েছেন।  হিরণ্ময়ের দাবি, এটা বড়ো প্রকল্প। রূপায়ণের আগে একাধিক সমীক্ষার প্রয়োজন। শ্যামপুর নিয়েও আমি আশাবাদী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ