Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধ হল মিলেনিয়াম পার্ক ও জেটি

কলকাতায় ডালহৌসিতে সিইও দপ্তরের বাইরে সব ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জারি রয়ছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা)।

বন্ধ হল মিলেনিয়াম পার্ক ও জেটি
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ডালহৌসিতে সিইও দপ্তরের বাইরে সব ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জারি রয়ছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা)। যার জেরে আপাতত বন্ধ হয়ে গেল মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র মিলেনিয়াম পার্ক। পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগে সিইও দপ্তরের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধরা জারি ছিল। সম্প্রতি কমিশনের দপ্তরের বাইরে উত্তেজনার ঘটনা ঘটেছে। ফলে ১৬৩ ধারা সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বর্তমানে কিরণ শংকর রায় রোড পর্যন্ত সেই ধারা লাগু করা হয়েছে। হাওড়া ব্রিজের আগে পর্যন্ত রাস্তার একাংশ এর আওতায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ