Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে হালকা ঠান্ডা, দিনে গরম, আপাতত চলবে আবহাওয়ার খামখেয়ালিপনা

সর্বনিম্ন তাপমাত্রা এখনই খুব একটা কমছে না জানিয়ে দিল আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

রাতে হালকা ঠান্ডা, দিনে গরম, আপাতত চলবে আবহাওয়ার খামখেয়ালিপনা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সর্বনিম্ন তাপমাত্রা এখনই খুব একটা কমছে না জানিয়ে দিল আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দশমিক ৩ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিউড়ি এবং কল্যানীতে। দু’জায়গাতেই আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কম থাকলেও আজ বেলা বাড়তেই তাপমাত্রাও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন ওঠানামা করবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। রাতে ও ভোরে শীতের আমেজ বজায় থাকবে। তবে তাপমাত্রা বাড়বে দিনের বেলায়। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement

কলকাতায় আজ পরিস্কার আকাশ। আগামী সাতদিন থাকবে শুষ্ক আবহাওয়া। কাল থেকে শীতের অনুভূতি কিছুটা কমবে। আগামী সাতদিন কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী চার-পাঁচ দিনে। মোটের উপর একই রকম আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। উত্তরের সমতলের জেলাতে ১৪-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। চরম ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশে। ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, বিহার, ওড়িশা এবং রাজস্থানে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ