Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছুটি কাটিয়ে প্রস্তুতিতে নামছেন মিগুয়েলরা

ফুটবলারদের তরতাজা রাখতে দু’দিন ছুটি দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল।

ছুটি কাটিয়ে প্রস্তুতিতে নামছেন মিগুয়েলরা
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবলারদের তরতাজা রাখতে দু’দিন ছুটি দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল। রাতে ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে চেন্নাই। সেদিকে নিশ্চয়ই নজর থাকবে ব্রুজোঁর কোর টিমের। শনিবার ক্লিফোর্ড মিরান্ডার দলকে বশ মানাতে পারলে লিগ টেবিলে অনেকটাই উঠে আসবে লাল-হলুদ ব্রিগেড। সুযোগ হাতছাড়া করতে নারাজ স্প্যানিশ কোচ। পাশাপাশি প্যালেস্তাইন মিডিও রশিদকে নিয়েও স্বস্তি ফিরল ইস্ট বেঙ্গলে। আশঙ্কা করা হয়েছিল, তাঁর গোড়ালির চোট গুরুতর। তবে সূত্রের খবর, এমআরআই ও এক্স-রে রিপোর্টে পরিষ্কার, আঘাত বড় নয়। সেক্ষেত্রে তাঁকে দ্রুত মাঠে ফেরাতে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ানের বিরুদ্ধে রশিদকে কি পাওয়া সম্ভব? মেডিক্যাল টিম তাড়াহুড়োয় নারাজ। রশিদ স্প্রিন্ট টানতে পারলেই ম্যাচ খেলানোর কথা ভাবা হবে।

Advertisement

গত মরশুমে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারিয়েছিল ইস্ট বেঙ্গল। তবে এবার বিকেল পাঁচটায় ম্যাচ। তাপমাত্রাও চড়চড়িয়ে বাড়ছে। চেন্নাইয়ের আর্দ্রতাও ঊর্ধ্বমুখী। ফলে ম্যাচ গড়ানোর সঙ্গেই ফুটবলারদের ক্লান্ত পেশিতে টান ধরতে পারে। চেন্নাইয়ানের পাশাপাশি তাই ফিটনেসও চিন্তার কারণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ