Bartaman Logo
১৬ জুন, ২০২৬

তামিলনাড়ুতে যৌন নিগ্রহে শিশুর মৃত্যু, ধৃত পরিযায়ী শ্রমিক

তামিলনাড়ুর তিরুভাল্লুরে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের পর মৃত্যু। অভিযুক্ত শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত জানুন।

তামিলনাড়ুতে যৌন নিগ্রহে শিশুর মৃত্যু, ধৃত পরিযায়ী শ্রমিক
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: নারকীয় ঘটনা। তিন বছরের শিশুকে যৌন নির্যাতন! গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার এই ঘটনায় অভিযুক্ত এক পরিযায়ী শ্রমিক। বিহারের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজয়ের সরকারকে তোপ দেগেছে ডিএমকে। নতুন সরকারের আমলে রাজ্যে নারী-শিশুদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে বলে তোপ দেগেছে স্ট্যালিনের দল। ডিএমকে নেতা টিকেএস এলানগোভান বলেন, সরকারের উচিত কঠোর ব্যবস্থা নিয়ে অপরাধীর শাস্তি দেওয়া। গোটা ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা আন্নামালাই। 

Advertisement

পুলিশ জানিয়েছে, কাজের সূত্রে শিশুটির পরিবার বিহার থেকে তিরুভাল্লুর কুম্মিডিপুন্ডি এলাকায় থাকছিল। রবিবার রাতে শিশুটি তার বাড়ির কাছে খেলছিল। সেই সময় শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে একটি জঙ্গলে নিয়ে গিয়ে অত্যাচার চালায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তি শিশুটির পরিবারের পূর্ব পরিচিত বলে মনে করছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ