Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিল: সেদ্ধ ডিম না খেয়ে ভাইয়ের জন্য নিয়ে গেল খুদে ছাত্রী

বাবা কল মিস্ত্রি। রোজ কাজ হয় না। ফলে সবদিন বাড়িতে রান্না হয় না ডিম। ডাল-ভাত, সবজিতেই ভরে পেট

মিড ডে মিল: সেদ্ধ ডিম না খেয়ে ভাইয়ের জন্য নিয়ে গেল খুদে ছাত্রী
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: বাবা কল মিস্ত্রি। রোজ কাজ হয় না। ফলে সবদিন বাড়িতে রান্না হয় না ডিম। ডাল-ভাত, সবজিতেই ভরে পেট। কিন্তু, চার বছরের ভাই ডিম খেতে ভালোবাসে। আর তাই স্কুলে মিড ডে মিলে পাওয়া সেদ্ধ ডিম নিজে না খেয়ে ভাইয়ের জন্য বাড়িতে নিয়ে গেল ক্লাস ওয়ানের ছাত্রী। মঙ্গলবার জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এ ঘটনায় আজমিরা বেগম নামে ওই ছাত্রীর পরিণতমনস্কতা দেখে অবাক শিক্ষিকারা। 

Advertisement

প্রধান শিক্ষক অরূপ দে বলেন, প্রতিটি ক্লাসের ছাত্রীদের আমরা শিখিয়ে থাকি, শেয়ারিং ইজ কেয়ারিং। ক্লাস ওয়ানের আজমিরা এদিন বাস্তবে তা করে দেখিয়েছে। 
ঘটনাটি জানার পর অনেকেই বলছেন, সরকারি স্কুলে মিড ডে মিলে একটা ডিম খুদে পড়ুয়াদের মুখে যে কীভাবে হাসি ফোটাতে পারে, এদিন তা আরও একবার প্রমাণ করল আজমিরা। কাদোবাড়ির বাসিন্দা ওই খুদে ছাত্রীর বাবা আজিজ মহম্মদের চোখের কোণে জল। বললেন, একে তো রোজ কাজ হয় না, তার উপর আমি নিউরো রোগী। নিয়মিত ওষুধ খেতে হয়। ফলে খুব কষ্ট করে চলে সংসার। বাড়িতে রোজ ডিম বা ভালোমন্দ রান্না হয় না। তাঁর দাবি, মেয়ে ওর ভাই নাসিরকে খুবই ভালোবাসে। ভাইকে না দিয়ে নিজে কিছু খেতে চায় না। সেকারণে হয়তো এদিন স্কুলে মিড ডে মিলে পাওয়া সেদ্ধ ডিমটাও ভাইয়ের সঙ্গে ভাগ করে খাবে বলে বাড়িতে নিয়ে এসেছে। বিষয়টি আমি জানতাম না। প্রধান শিক্ষক ফোন করার পরই সবটা জানতে পারি। 
প্রাক্‌ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল স্কুলে। ফলে অনেকে মিড ডে মিল না খেয়ে চলে যেতে পারে, এমনটা ভেবে স্কুল সিদ্ধান্ত নিয়েছিল, ক্লাসেই সেদ্ধ ডিম দেওয়া হবে। সেইমতো সেদ্ধ ডিম দেওয়া হয়। • আজমিরা বেগম।

Advertisement
সম্পর্কিত সংবাদ