Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় ও কাকদ্বীপে মিড ডে মিল কর্মীদের ক্ষোভ, ডেপুটেশন

রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন মিড ডে মিল কর্মীরা।

গাইঘাটায় ও কাকদ্বীপে মিড ডে  মিল কর্মীদের ক্ষোভ, ডেপুটেশন
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ ও কাকদ্বীপ: রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন মিড ডে মিল কর্মীরা। বেতন বৃদ্ধি, পুজোর বোনাস, সরকারি কর্মীর স্বীকৃতিসহ ১৩ দফা দাবিতে শুক্রবার গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। একই দাবিতে কাকদ্বীপেও মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। 

Advertisement

সংগঠনের দাবি, নতুন সরকারের প্রথম বাজেটে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ধাপে ধাপে মিড ডে মিলের রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রাথমিকভাবে কলকাতায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। তাঁদের আশঙ্কা, অন্যান্য জেলায় একই ব্যবস্থা চালু হলে হাজার হাজার কর্মী কাজ হারাতে পারেন। সেই আশঙ্কার প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামেন কয়েকশো মিড ডে মিল কর্মী। গাইঘাটার চাঁদপাড়া থেকে মিছিল শুরু হয়। মিছিল গাইঘাটা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে বিডিওর কাছে ১৩ দফা দাবির স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। সদস্যদের হুঁশিয়ারি, অবিলম্বে ১৩ দফা দাবি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।
এছাড়াও এদিন দুপুরে মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা কাকদ্বীপের নতুন রাস্তার মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যান। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখানোর পর, ইউনিয়নের পাঁচ প্রতিনিধি মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। এরপরই তাঁরা ১৩ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। সংগঠনের নেত্রী সম্পা পাল মণ্ডল বলেন, ‘মিড ডে মিলের ব্যাপারে রাজ্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা আগামী দিনে কাজ হারাতে পারি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ