Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

এয়ার টারবুলেন্সে বিমান কাণ্ড: ডোপ টেস্টে ফেল পাইলট!

ফুকেত থেকে দিল্লি আসার পথে বুধবার এয়ার টারবুলেন্সের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এবার জানা গেল, ওই চালকদের মধ্যে একজন মাদকাসক্ত ছিলেন।

এয়ার টারবুলেন্সে বিমান কাণ্ড: ডোপ টেস্টে ফেল পাইলট!
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফুকেত থেকে দিল্লি আসার পথে বুধবার এয়ার টারবুলেন্সের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এবার জানা গেল, ওই চালকদের মধ্যে একজন মাদকাসক্ত ছিলেন। রবিবার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৩৭৯ বিমানের চালকদের মাদক পরীক্ষা করা হয়। তাঁদের একজন পরীক্ষায় ফেল করেছেন। দুই চালককেই এখন কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঝঝ্ঞার মুখে পড়া নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। অন্য একটি সূত্র আবার দাবি করেছে, এই নিয়ে তদন্ত শুরু করেছে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ। সেই তদন্তের রিপোর্ট যাচাই করেই ঠিক হবে পরবর্তী ধাপে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনার তদন্ত করবে কি না। 

Advertisement

গত ৫ আগস্ট তীব্র ঝাঁকুনির মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি হঠাৎ ৩০০ ফুট নেমে যায়। আচমকা এই বিপত্তিতে অন্তত ১৭ জন যাত্রী ও ক্রু সদস্য জখম হন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। চালকের মাদক পরীক্ষায় ফেল করা নিয়ে রবিবার কোনো মন্তব্য করতে চায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে কেবল বলা হয়েছে, ‘অবতরণের পর নিয়ম মেনে চালকদের মাদক পরীক্ষা করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে পরীক্ষার ফল এখনও এয়ার ইন্ডিয়াকে জানানো হয়নি। এই নিয়ে তাই আমরা কোনো মন্তব্য করার মতো অবস্থায় নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ