Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডানের ড্র

মহমেডানের ড্র
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি কলকাতা: বিপক্ষের ডেরায়  উজ্জীবিত পারফরম্যান্স মহমেডান স্পোর্টিংয়ের। শুক্রবার পেড্রো বেনালির দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সাদা-কালো ব্রিগেড। দলে একগাদা চোট। কার্ড সমস্যায় ছিলেন না কাসিমভও। তাও শক্তিশালী প্রতিপক্ষের থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। নর্থইস্টের সেরা তারকা আলেইদিন আজারেকে দাঁত ফোটাতে দেননি সামাদ আলি মল্লিক। তাতেই বিবর্ণ বেনালি ব্রিগেড। ড্রয়ের পর অবস্থান অবশ্য বদলায়নি মহমেডানের। লিগ টেবিলে এখনও তারা লাস্টবয়।
Advertisement
নর্থইস্ট- ০: মহমেডান- ০
সম্পর্কিত সংবাদ