নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মার্ক আন্দ্রে শিমেরেকের সঙ্গে পাঁচ মাসের জন্য চুক্তিবদ্ধ হল মহমেডান স্পোটিং। অস্ট্রিয়ার এই মিডফিল্ডারকে মানজোকির পরিবর্তে সই করাল সাদা-কালো শিবির। দীর্ঘদিন স্পেনের দ্বিতীয় সারির লিগে খেলেছেন তিনি। দ্রুত তাঁকে কলকাতায় আনার চেষ্টা শুরু করে দেওয়া হয়েছে।



