Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্রুত গতিতে চলছে মেট্রোর কাজ, সময়ের আগে খুলে যাবে বাইপাস

শুক্রবার রাত পৌনে ন’টা থেকে শুরু হয়েছে চিংড়িঘাটায় দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ। এই পর্যায়ে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলার সংযুক্তিকরণের কাজ চলছে।

দ্রুত গতিতে চলছে মেট্রোর কাজ, সময়ের আগে খুলে যাবে বাইপাস
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাত পৌনে ন’টা থেকে শুরু হয়েছে চিংড়িঘাটায় দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ। এই পর্যায়ে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলার সংযুক্তিকরণের কাজ চলছে। শুক্রবার রাতভোর কাজের পর সাতটি সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বৃষ্টি বাধা না হলে, সোমবার অর্থাৎ ২৫ মে সকাল ৮টার অনেক আগে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে কলকাতা পুলিশ প্রথম পর্যায়ের মতো অনেক আগেই বাইপাস খুলে দেবে। উল্লেখ্য, চিংড়িঘাটাতে প্রথম পর্যায়ে কাজের শুরুতে গত ১৫ মে রাতে আচমকা বৃষ্টি এবং গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় বাইপাসের উল্টোডাঙাগামী লেনে সামান্য হলেও জট তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজের শুরুতে এমন কোনো সমস্যা হয়নি। বরং  উল্টোডাঙাগামী এবং রুবিগামী উভয় লেনে যানবাহন চলাচল করেছে অত্যন্ত মসৃণ গতিতে। চিংড়িঘাটাতে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইনের এই ৩৬৭ মিটার অংশের কাজ শেষ হলে, কলকাতা পুলিশের এলাকায় ভায়াডাক্ট পাতার কাজ শেষ। ফলে কবি সুভাষ থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর পরিষেবার পথ খুলে যাবে। তবে নির্মীয়মাণ অংশে মেট্রোর লাইন পাতা, বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ