Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দফায় মেট্রোয় সিগন্যাল বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে দু’দফায় মেট্রো পরিষেবা বিঘ্নিত হল। মঙ্গলবার কলকাতার পাতালপথ থমকাল দিনের শুরুতেই

দু’দফায় মেট্রোয় সিগন্যাল  বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে দু’দফায় মেট্রো পরিষেবা বিঘ্নিত হল। মঙ্গলবার কলকাতার পাতালপথ থমকাল দিনের শুরুতেই। মেট্রো সূত্রে খবর, দু’দফায় সিগন্যাল বিভ্রাটের জন্য পরিষেবায় ব্যাঘাত ঘটে। সকালে দেরিতে শুরু হয় পরিষেবা হয়। বিকালে প্রায় তিন ঘণ্টা একই কারণে বিক্ষিপ্তভাবে চলে 

Advertisement

মেট্রো। পাতাল পথে পরিষেবা  ব্যাহত হওয়ার জেরে দিনভর ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। 
সকাল ৬টা থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত উভয়রুটে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু, এদিন সকালে সিগন্যাল ব্যবস্থায় কিছু ত্রুটি ধরা পড়ে। এর জেরে সকালে প্রথম পরিষেবা শুরু করতেই বেশ কিছুটা বিলম্ব হয়। সকালে ৬টার পরিবর্তে আধ ঘণ্টা দেরিতে প্রথম মেট্রো চলতে শুরু করে। এর জেরে সকালে বহু স্কুল পড়ুয়াদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে। অনেক পড়ুয়া সময়ে স্কুলে ঢুকতে পারেনি। একইসঙ্গে সকালের শিফটে কর্মরত বহু অফিসযাত্রীরাও ভোগান্তির শিকার হন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল সাড়ে ৬টা নাগাদ শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা চালু হয়। এদিনই বেলা দেড়টা নাগাদ ফের মেট্রো পরিষেবা ব্যাহত হয়। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে ফের সিগন্যাল বিভ্রাট ধরা পড়ে। তার জেরে এই অংশে পরিষেবা বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। যদিও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সচল ছিল। মেট্রো সূত্রে খবর, পরিষেবা সচল হয় বিকাল ৪টে বেজে ৮ মিনিটে। বিকালে এই ব্যাহত পরিষেবার জন্য বাড়ি ফেরার পথে স্কুল, কলেজর পড়ুয়াদের সমস্যা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিগন্যালে সমস্যা ধরা পড়ার পরই পরিষেবা বন্ধ করা হয়। তাতে মানুষের অসুবিধা হয়েছে। কিন্তু, যাত্রীদের সুরক্ষা সবচেয়ে আগে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ