টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। আজ, শনিবার দুপুর ৪টে ৪০ মিনিট নাগাদ আচমকাই পরিষেবা বন্ধ হয় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এদিন নেতাজি ভবন স্টেশনের সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেমে সমস্যা দেখা দেয়। ফলে সকাল থেকে বৃষ্টির জল জমে যায় ডাউন ট্র্যাকে। তবে ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে। আশপাশের মেট্রো স্টেশন থেকে আরও কর্মীদের ডেকেও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।



