Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মেসিদের টিকিটের দর আকাশছোঁয়া

বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা-ইংল্যান্ড। মেগা আসরে এই দুই প্রতিপক্ষের লড়াই মানেই টানটান উত্তেজনা

মেসিদের টিকিটের দর আকাশছোঁয়া
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আটলান্টা: বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা-ইংল্যান্ড। মেগা আসরে এই দুই প্রতিপক্ষের লড়াই মানেই টানটান উত্তেজনা। তার উপর সোনায় বাঁধানো কেরিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন লায়োনেল মেসি। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। গত তিনদিনেই দাম বেড়েছে ৩৪ শতাংশ। ফিফার ওয়েবসাইটে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২৮৪১ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৭৩ হাজার ১২১ টাকা। তবে বর্তমানে সেই দাম গিয়ে ঠেকেছে ২৯৬৬ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮৮ হাজার ৩১৭ টাকা। অথচ প্রথম সেমি-ফাইনালের টিকিট বিক্রি হয়েছে ১৩৪০ মার্কিন ডলারে। স্পেন-ফ্রান্স ম্যাচের দ্বিগুণ মূল্য উঠল আর্জেন্তিনা-ইংল্যান্ড দ্বৈরথে। মেসিদের ম্যাচে বল গড়ানোর আগেই উন্মাদনার পারদ চড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ