Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইন্তার মায়ামির জয়ের নায়ক মেসি

মেজর লিগ সকারে শেষ দু’টি ম্যাচে জয় পায়নি ইন্তার মায়ামি। রবিবার একটা সময় দু’গোলের লিড নিয়েও তা হাতছাড়া করেছিল ডেভিড বেকহ্যামের দল

ইন্তার মায়ামির জয়ের নায়ক মেসি
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: মেজর লিগ সকারে শেষ দু’টি ম্যাচে জয় পায়নি ইন্তার মায়ামি। রবিবার একটা সময় দু’গোলের লিড নিয়েও তা হাতছাড়া করেছিল ডেভিড বেকহ্যামের দল। অ্যাওয়ে ম্যাচে কোলোরাডোর বিরুদ্ধে আরও একবার পয়েন্ট নষ্টের আশঙ্কা মাথাচাড়া দেয় ডাগ-আউটে। তবে ব্যক্তিগত নৈপুন্যে দলকে জেতালেন লায়োনেল মেসি। ডানপ্রান্ত থেকে বিপক্ষ বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁপায়ের দুরন্ত শটে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা। তাঁর এই গোল দেখে গর্জে ওঠে ৭৫ হাজারের গ্যালারি। ৩-২ ব্যবধানে জিতে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্তার মায়ামি (৮ ম্যাচে ১৫ পয়েন্ট)। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে আরও একবার জাল কাঁপান মেসি। দলের অপর গোলটি জার্মান বার্তেরামের। কোলোরাডোর হয়ে ব্যবধান কমান রাফায়েল নাবারো ও ড্যারেন ইয়াপি। উল্লেখ্য, ইন্তার মায়ামির কোচের পদে অভিষেকেই জয়ের স্বাদ পেলেন গুইলের্মো হোয়োস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ