টেস্কাস, ২৮ জুন: শেষ মূহূত্বেূ আবারও মেসি ম্যাজিক, যা দেখতে অপেক্ষায় থাকে বিশ্বের একাধিক ফুটবলপ্রেমীরা। আজ ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ডালাস স্টেডিয়ামে শুরু হয়েছিল জমজমাট রবিবারের আরও একটি ম্যাচ। কিন্তু আজকের ম্যাচের আগেই মেসির দল উঠে গিয়েছিল রাউন্ড অব ৩২-এ। সেই কারণে এদিন ম্যাচ শুরুর প্রথম থেকে মাঠে পা রাখেনি বিশ্বসেরা লিওনেল মেসি। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল মেসিহান আর্জেন্তিনা। পাসের ছন্দ, বলের গতি সবমিলিয়ে গোটা ম্যাচে যেন এক অনবদ্য খেলা দেখায় আর্জেন্তিনা। মাঠের মধ্যে বলের নিয়ন্ত্রণ পুরোটাই আর্জেন্তিনার দখলে ছিল। নীল জার্সির তরফে একাধিকবার গোল করার চেষ্টার পর ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি আসে। বক্সের বাইরে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন জিওভানি লো সেলসোর। এরপর দ্বিতীয় গোলটি আসে ৩১ মিনিটে। পেনাল্টিতে গোলটি করেন মার্তিনেজ। প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে ডান দিকে ফ্রি-কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেলসোর নেওয়া ফ্রি-কিক থেকে বক্সে ফাঁকায় বল পান ওটামেন্ডি। তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ফলে ২ গোলে এগিয়ে থেকেই প্রথমআর্ধ শেষ করতে হয় আর্জেন্টিনাকে।



