Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফের পয়েন্ট নষ্ট মেসিদের

নতুন স্টেডিয়ামে এখনও জয় অধরা ইন্তার মায়ামির। চলতি মরশুমে ন্যু স্টেডিয়ামে মেজর লিগ সকারে তিনটি ম্যাচ খেলে ফেললেন লিও মেসিরা।

ফের পয়েন্ট নষ্ট মেসিদের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: নতুন স্টেডিয়ামে এখনও জয় অধরা ইন্তার মায়ামির। চলতি মরশুমে ন্যু স্টেডিয়ামে মেজর লিগ সকারে তিনটি ম্যাচ খেলে ফেললেন লিও মেসিরা। প্রতিটিতেই ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। রবিবার নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহ্যামের দল। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ইন্তার মায়ামির হয়ে স্কোরশিটে নাম তোলেন জার্মান বার্তেরামে। নিউ ইংল্যান্ডের একমাত্র গোলটি কার্লোস গিলের। এই ড্রয়ের সুবাদে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল ইন্তার মায়ামি। উল্লেখ্য, এদিন ম্যাচে বেশ বিবর্ণ দেখায় মেসিকে। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। কোনো সন্দেহ নেই, টানা ম্যাচ খেলার ক্লান্তিই ভোগাচ্ছে আর্জেন্তাইন মহাতারকাকে। বিশ্বকাপের আগে যা অবশ্যই চিন্তায় কারণ হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই মেসির ফিটনেস ইস্যুতে ক্লাব ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন আর্জেন্তিনার টিম ডাক্তার। আগামী দিনে বেশ কিছু ম্যাচে মহাতারকাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ