Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে প্রথম জয় মেসিদের

ন্যু স্টেডিয়ামে অবশেষে জয়ের মুখ দেখল ইন্তার মায়ামি।

ঘরের মাঠে প্রথম জয় মেসিদের
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ন্যু স্টেডিয়ামে অবশেষে জয়ের মুখ দেখল ইন্তার মায়ামি। চলতি মরশুমে এটাই মেসিদের নতুন হোম গ্রাউন্ড। তবে লিগের প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। টানা তিনটি ড্রয়ের পর শেষ হোম গেমে অরল্যান্ডো সিটির কাছে ৩-৪ ব্যবধানে বশ মানে ডেভিড বেকহ্যামের দল। সেই ধাক্কা কাটিয়ে অবশেষে রবিবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইন্তার মায়ামি। পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারাল তারা। ম্যাচে গোল করে ও করিয়ে নায়ক লিও মেসি। ৩০ মিনিটে প্রতিপক্ষ বক্সে সেগোভিসার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে গড়ানো শটে জাল কাঁপান এলএমটেন। আর প্রথমার্ধের ঠিক আগেই তাঁর সাজিয়ে দেওয়া পাস থেকে ব্যবধান বাড়ান জার্মান বার্তেরামে। এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল ইন্তার মায়ামি।

Advertisement

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে লিও মেসিকে। ইন্তার মায়ামির হয়ে চলতি লিগে ১৩ ম্যাচে ১২টি গোল সেরে ফেললেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ