Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জোড়া গোলে ফের নায়ক মেসি

মরশুমের প্রথম ম্যাচেই চার গোলের লজ্জার হারে মুখ পুড়েছিল ইন্তার মায়ামির। সেই ধাক্কা সামলে মেজর লিগ সকারে জয়ের মুখ দেখল গতবারের চ্যাম্পিয়নরা। রবিবার অ্যাওয়ে ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল।

জোড়া গোলে ফের নায়ক মেসি
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: মরশুমের প্রথম ম্যাচেই চার গোলের লজ্জার হারে মুখ পুড়েছিল ইন্তার মায়ামির। সেই ধাক্কা সামলে মেজর লিগ সকারে জয়ের মুখ দেখল গতবারের চ্যাম্পিয়নরা। রবিবার অ্যাওয়ে ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। আর দলের এই জয়ে নায়ক লায়োনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকার জোড়া লক্ষ্যভেদের সুবাদে শুরুতে দু’গোলে পিছিয়ে পড়েও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্তার মায়ামি। মেসির পাশাপাশি বিজয়ী দলের হয়ে জাল কাঁপান মাতেও সিলভেট্টি ও তালেস্কো সেগোভিয়া। অরল্যান্ডো সিটির দুই গোলদাতা যথাক্রমে মার্কো পাসালিচ ও মার্টিন জেডা।

Advertisement

তিন মাস পরেই বিশ্বকাপ। তার আগে ক্লাব ফুটবলে মেসির এই ফর্ম অবশ্যই স্বস্তিতে রাখছে আর্জেন্তিনা অনুরাগীদের। আমেরিকার মাটিতেই দেশের জার্সিতে শেষ কাপযুদ্ধে মাঠে নামবেন এলএমটেন। তাই বিদায়ের আগে লা আলবিসেলেস্তে-ব্রিগেডকে আরও একবার সাফল্য এনে দিতে বদ্ধপরিকর তিনি। তাছাড়া চলতি মাসের শেষেই ফিনালিসিমার খেতাবি লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লায়োনেল স্কালোনি-ব্রিগেড। আসন্ন বিশ্বকাপেও খেতাব জয়ের অন্যতম দাবিদার এই দুই দেশ। তাই এই ম্যাচের উপর নজর থাকবে গোটা বিশ্বের। এছাড়া মেসি-ইয়ামাল দ্বৈরথ ঘিরেও চড়ছে পারদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ