Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আয়োজক শতদ্রু দত্ত।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের
  • ১৮ জুন, ২০২৬ ১১:৩৬
Prefer us on Google

কলকাতা, ১৮ জুন: এর আগে পরপর তিনটি নোটিশ এড়িয়ে গিয়েছিলেন। ‘তদন্তে অসহযোগিতা’র অভিযোগ ওঠায় বাড়ছিল গ্রেপ্তারির জল্পনাও। মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ কালো কাচে ঢাকা গাড়িতে চেপে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন তিনি।

Advertisement

মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আয়োজক শতদ্রু দত্ত। যার ভিত্তিতে তোলবাজি, প্রতারণা সহ পাঁচটি ধারায় এফআইআর রুজু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ওই ঘটনায় গত শনিবার অরূপকে তৃতীয় নোটিশ পাঠিয়েছিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছিল। আগের দু’বারের মতো সেবারও জেরা এড়িয়ে গিয়েছিলেন একসময়কার তৃণমূলের এই দাপুটে নেতা।
মেসিকাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপ। আদালত জানিয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে অরূপকে তদন্তে সহযোগিতা করার কথাও বলেছে হাইকোর্ট। এদিকে, প্রাক্তন মন্ত্রীকে রক্ষাকবচের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শতদ্রু।

Advertisement
সম্পর্কিত সংবাদ