Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসি-কাণ্ড: ভয় দেখিয়ে ৫ কোটি তোলা চাওয়ায় অভিযুক্ত শতদ্রুই

মেসি-কাণ্ডে উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে ৫ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী অভিজিৎ দত্তের দাবি, তদন্তের দাবি জানিয়েছেন। বিস্তারিত পড়ুন।

মেসি-কাণ্ড: ভয় দেখিয়ে ৫ কোটি তোলা চাওয়ায় অভিযুক্ত শতদ্রুই
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেসি-কাণ্ডে ফের বিপাকে উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, সম্মানহানি সহ একাধিক অভিযোগ জমা পড়ল প্রগতি ময়দান থানায়। অভিযোগকারীর নাম অভিজিৎ দত্ত। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি ইভেন্টের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন। শতদ্রুর সংস্থার তরফে তাঁকে প্রবেশের অনুমতিপত্র দেওয়া হয়েছিল। অভিজিৎবাবুর অভিযোগ, সম্প্রতি বাইপাসের একটি বিলাসবহুল হোটেলে এক বৈঠকে তাঁকে বলা হয়, যুবভারতীর অনুষ্ঠানে তিনি বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। আরও অভিযোগ, সেই মামলা এড়াতে গেলে ব্যবসায়ীকে ৫ কোটি টাকা দিতে হবে বলে দাবি করেন শতদ্রু। পরে ফের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বলা হয়, ৫ কোটি টাকা না দিয়ে ১ কোটি টাকা দিলেও বিষয়টি মিটিয়ে নেওয়া সম্ভব। থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ভবিষ্যতে তাঁর বা তাঁর পরিবারের কোনো ধরনের ক্ষতি হলে তার দায় শতদ্রু দত্তের। একইসঙ্গে তিনি রাজ্য সরকারের কাছে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ