Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্যক্তিগত বিমানে মেসি পৌঁছালেন রোজারিও

বিশ্বকাপ ফাইনালে হারের পর ব্যক্তিগত বিমানে রোজারিও ফিরলেন মেসি। পরিবারের সঙ্গে কিছুদিন কাটাবেন তিনি। বিস্তারিত পড়ুন।

ব্যক্তিগত বিমানে মেসি পৌঁছালেন রোজারিও
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা এখনও পুরোপুরি কাটেনি। তারই মধ্যে মাত্র ১৬ জন ফুটবলারকে নিয়েই সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছিলেন আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। বুয়েনস আইরেসের বিমানবন্দরে অবশ্য তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তৈরি ছিল রেড কার্পেট। ফেডারেশন সভাপতি ক্লডিও তাপিয়ার হাত ধরেই বিমান থেকে বের হন স্কালোনি। সঙ্গে ছিলেন দলের অন্যতম সিনিয়র ফুটবলার ওটামেন্ডি। তবে দেশে ফেরা ফুটবলারদের সঙ্গে ছিলেন না মেসি। যা নিয়ে শুরু হয় গুঞ্জন। তব কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারের সঙ্গে ব্যক্তিগত বিমানে ফ্লোরিডা থেকে সরাসরি ছোটোবেলার শহর রোজারিওতে পা রাখেন লিও। আপাতত কয়েকদিন ওখানেই সময় কাটাবেন তিনি।

Advertisement

ফাইনালে হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন লিও। পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে দেশবাসীর জন্য তিনি লেখেন খোলা চিঠি। তবে কোথাও তাঁর ভবিষ্যৎ নিয়ে খোলসা করে কিছু বলেননি। সূত্রের খবর, পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি। এমনকি, ক্লাব ফুটবলেও আপাতত বিরতি নিচ্ছেন। ইন্তার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচ মিস করতে চলেছেন বাঁ পায়ের জাদুকর। আসলে গোটা টুর্নামেন্টে একার কাঁধে দলকে টানার পরেও ফাইনালে এভাবে আত্মসমর্পণ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্তাইন মহাতারকা। সেই দুঃখ ভোলাতে আপাতত কয়েকদিন ফুটবল থেকে দূরে থাকতে চান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ