টানা তৃতীয়বার প্লে-অফে নিশ্চিত মেসিরা
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: কেরিয়ারে আরও এক ট্রফি জয়ের লক্ষ্যে অবিচল লায়োনেল মেসি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের প্লে-অফের টিকিট নিশ্চিত করল ইন্তার মায়ামি। ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারাল তারা। জাল কাঁপান জার্মান বার্তেরামে ও ডে পল। ম্যাচে মেসির নামের পাশে একটি অ্যাসিস্ট। এই নিয়ে টানা তৃতীয়বার এমএলএসের প্লে-অফের টিকিট পাকা করল ইন্তার মায়ামি (২৯ ম্যাচে ৫২ পয়েন্ট)।

Advertisement