Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষ নিধন এড়াতে হাসপাতালের ভবন নির্মাণের নকশা বদল

সোনারপুর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হবে। আগের সরকারের আমলে এই প্রকল্প পাশ হয়েছিল।

পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষ নিধন এড়াতে হাসপাতালের ভবন নির্মাণের নকশা বদল
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হবে। আগের সরকারের আমলে এই প্রকল্প পাশ হয়েছিল। সেজন্য নতুন ভবন নির্মাণ হবে। হাসপাতাল চত্বরে যে অংশে এই বিল্ডিং তৈরির প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেখানে প্রায় ১৬-১৭টি গাছ কাটা পড়ছিল। সেটা এড়াতে এবার পরিবর্তন করা হল নকশায়। আগের স্থান থেকে কিছুটা সরিয়ে তৈরি হয়েছে নতুন প্ল্যান। তাতে গাছ কাটা পড়বে না। ইতিমধ্যে নয়া নকশা স্বাস্থ্য ভবনে জমা পড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সোনারপুর গ্রামীণ হাসপাতালকে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১২০ শয্যার নতুন বিল্ডিং তৈরি করা হবে বলে ঠিক হয়। জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালের যেখানে এই নয়া বিল্ডিং তৈরি করার প্রস্তাব তৈরি হয়েছিল, তার সামনের অংশে প্রচুর পুরনো গাছ রয়েছে। সেখানে যাওয়ার জন্য একটি অপ্রোচ রোড বানানো হবে। সেটা করতেই ওই গাছ কাটা পড়ত। পালাবদলের পর এই প্ল্যান বিবেচনা করে ঠিক হয় যে, পরিবেশ বাঁচাতে এত গাছ কাটা ঠিক হবে না। সেজন্য নকশা বদল করা প্রয়োজন। তাই এই প্রকল্পের কাজ শুরু করা যায়নি। নয়া নকশা অনুযায়ী, প্রস্তাবিত স্থান থেকে সামান্য সরিয়ে এই ভবন নির্মাণ করা হবে। তাতে রাস্তার কাজ যেখান দিয়ে হবে এবার, সেখানে গাছ কাটা পড়ার আর কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্যবিভাগ থেকে সেই পরিবর্তিত নকশা বানিয়ে স্বাস্থ্য ভবনে জমা দেওয়া হয়েছে। বর্তমানে ভবনটি তৈরির জন্য যে অংশে কাজ হওয়ার কথা, সেটি ঘিরে রাখা হয়েছে। একটি নিচু জমি মাটি ফেলে ভরাট করে উঁচু করা হবে বলে জানা গিয়েছে। এই নয়া ভবন নির্মাণের জন্য ৪৪ লক্ষ টাকার বেশি খরচ হবে। আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ